1
2
| প্রকাশের তারিখঃ ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মোল্লাহাটে বিনামূল্যে কৃষকের মাঝে পাটবীজ বিতরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোল্লাহাটে বিনামূল্যে কৃষকের মাঝে পাটবীজ বিতরণ
_________________________________
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ১ হাজার ৬০০ জন পাট উৎপাদনকারী কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার ৭ টি ইউনিয়নে সর্বমোট ১৬০০ জন কৃষকের মাঝে ২ হাজার ২০০ কেজি পাটবীজ বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমনা আইরিন। সভাপতিত্ব করেন১নং উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম সাইকুল আলম।
উপজেলা পাট অফিসার: মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় উক্ত বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন, যুব উন্নয়ন অফিসার সুধান কুমার রায়, প্রমুখ।
এ সময়ে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনার মাধ্যমে কৃষকেরা পাট চাষে আগ্রহী হবে সেই সঙ্গে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। তারা কৃষকদের সঠিক পদ্ধতিতে বীজ ব্যবহার করে অধিক পরিমাণে ফসল উৎপাদনের আহবান জানান।
কৃষকেরা পাট বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগ কে সময়োপযোগী ও সহায়ক হিসেবে উল্লেখ করেন।
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর