1
2
| প্রকাশের তারিখঃ ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীর চিকিৎসাসেবা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীর চিকিৎসাসেবা
__________________________________
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের ব্যাপক সাড়া মিলেছে। ‘প্রেসক্লাব ত্রিশাল’-এর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইসলামিক সেন্টার রোডে রফাদানী মসজিদের বিপরীতে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ক্যাম্পে রোগী দেখেন ইনটেনসিভ কেয়ার মেডিসিন, বাতব্যথা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ মাজহারুল ইসলাম। তিনি মেডিসিন, হৃদরোগ, বক্ষব্যাধি, শিশু, চর্ম ও যৌন রোগে ১২ বছরের অভিজ্ঞ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিশেষজ্ঞ চিকিৎসক।
এছাড়াও সেবা দেন ডাঃ তুষার নাথ, যিনি আর্থোপেডিক (হাড়ভাঙা), বাতব্যথা, ডায়াবেটিস, চর্ম, যৌন ও শিশু রোগ বিষয়ে অভিজ্ঞ এবং বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে কর্মরত।
ক্যাম্পে হাড়-জোড়া রোগ, কোমর ও হাঁটুর ব্যথা, বাতব্যথা এবং অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় এবং অনেককে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
আয়োজকরা জানান, প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে এনাম আই কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর