1
2
| প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
জুম্মার দিনে বিশেষ দোয়া: কামনায় মুসল্লিদের মোনাজাত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
জুম্মার দিনে বিশেষ দোয়া: কামনায় মুসল্লিদের মোনাজাত
_________________________________
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের আনন্দের আবহ না কাটতেই মুসলিম উম্মাহর কাছে তাৎপর্যপূর্ণ পবিত্র জুম্মার দিন পালিত হয়েছে যথাযথ ধর্মীয় মর্যাদায়। দিনটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
অনেকের মতে, জুম্মার দিনটি গরিব মানুষের জন্য বিশেষ ফজিলতপূর্ণ, যা ছোট্ট এক হজের দিনের মতো মর্যাদা বহন করে। এদিন মুসল্লিরা বেশি করে ইবাদত-বন্দেগি, দান-সদকা ও আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন।
সাংবাদিক মোঃ সেলিম সাজ্জাদ জানান, ঈদের আগে যারা কারামুক্তি পেয়েছেন, তারা পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। তিনি নিজেও জুম্মার নামাজ আদায় শেষে কবর জিয়ারত করেন এবং দেশ ও প্রবাসে থাকা সবার কাছে দোয়া কামনা করেন।
জুম্মার নামাজ শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে সারা বিশ্বের মুসলমানদের শান্তি ও নিরাপত্তা কামনা করা হয়। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ, সহিংসতা ও অস্থিরতা থেকে মানবজাতিকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
মোনাজাতে মুসল্লিরা বলেন, “হে আল্লাহ, তুমি বিশ্ববাসীকে শান্তি দাও, যুদ্ধ-বিগ্রহ থেকে রক্ষা করো। আমাদের দেশবাসী ও প্রবাসীদের হেফাজত করো এবং মানবজাতিকে তোমার রহমতের ছায়ায় রাখো—আমিন।”
মোঃ সেলিম সাজ্জাদ,
সিনিয়র স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর