1
2
| প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ পাচার চক্রের সদস্যদের গ্রেপ্তার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ পাচার চক্রের সদস্যদের গ্রেপ্তার
__________________________________
কক্সবাজারে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার উপকূলীয় এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজনদের তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই পাচারকারীদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জব্দকৃত ইয়াবা ধ্বংস এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও চলছে।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় অঞ্চলে মাদক পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর