1
2
| প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের একজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি)।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের একজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি)।
__________________________________
২০২৩ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে ২০২৫ সালের জানুয়ারি মাসে তিনি রাজশাহীর সারদায় প্রশিক্ষণে যোগ দেন,
দীর্ঘ প্রায় এক বছর কঠোর প্রশিক্ষণ শেষে আগামী ২৮ মার্চ তার চাকরিতে যোগদানের কথা ছিল। তবে এর আগেই আজ বুধবার (২৫ মার্চ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সারতাজ আজিজসহ মোট ৪ জন সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
আব্দুল আজিজ শেরপুর সদর উপজেলার ৯ নং চর মোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর গ্রামের বাসিন্দা এবং একজন বাবাহারা সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী এবং সূর্যসেন হলের আবাসিক ছাত্র ছিলেন।
পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে স্বপ্নের চাকরি অর্জনের পর, সব প্রশিক্ষণ শেষ করে পাসিং আউটের মাত্র দুই দিন আগে এবং কর্মস্থলে যোগদানের ঠিক আগ মুহূর্তে চাকরি থেকে এমন আকস্মিক অপসারণে আজিজ সহ তার পরিবার, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা হতভম্ব হয়ে পড়েছেন।
অপসারণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি,
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,সারতাজ আজিজের শিক্ষাজীবনের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা সরকারের এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে,,
মো: মামুন হোসেন
জেলা প্রতিনিধি, শেরপুর
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর