1
2
| প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মহান স্বাধীনতা দিবসে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের শ্রদ্ধা ও কর্মসূচি পালন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মহান স্বাধীনতা দিবসে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের শ্রদ্ধা ও কর্মসূচি পালন
________________________________
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টায় শহরের নিমতলা মোড়ে অবস্থিত জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে নির্মিত স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
এসময় শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জেলা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জাসদের সহ-সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা জাসদের সিনিয়র নেতা মো. বাবর আলী, সিনিয়র সহ-সভাপতি সবুর আলী, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক বাবলুসহ কেন্দ্রীয় জাসদ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর