1
2
| প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
চৌফলদন্ডীতে শীর্ষ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ডাকাত জকির অস্ত্রসহ আট
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
চৌফলদন্ডীতে শীর্ষ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ডাকাত জকির অস্ত্রসহ আট
___________________________________
কক্সবাজার সদর উপজেলার চৌফলন্ডী ৪নং ওয়ার্ড মাঝর পাড়া এলাকার শীর্ষ মামলার আসামি ও চিহ্নিত ডাকাত জকির আহমেদ (৪০), পিতা-মৃত লাল মোহাম্মদ এর ছেলেকে আটক করেছে পুলিশ।
২২ মার্চ দুপুর ২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে একজন আসামিকে আটকের সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘটনাস্থলের নিকটবর্তী একটি স্থান থেকে জকির আহমেদকে গাছের সাথে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ আসামি ও উদ্ধারকৃত অস্ত্র থানায় নিয়ে এসেছে। উদ্ধারকৃত অস্ত্রটি কার এবং এর সাথে আর কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় সংশ্লিষ্ট থানা পুলিশ।
স্থানীয় জানান, চৌফলদন্ডীতে দিন দিন আইন শৃঙ্খলা অবনতি ঘটে চলছে, সাধারণ জনগণ তাদের জানমালের নিরাপত্তার জন্য
সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর