1
2
| প্রকাশের তারিখঃ ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নালিতাবাড়ীতে ঈদগাহে দুর্বৃত্তদের হামলা, ভেঙে চুরমার সব আয়োজন - ক্ষুব্ধ মুসল্লিরা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নালিতাবাড়ীতে ঈদগাহে দুর্বৃত্তদের হামলা, ভেঙে চুরমার সব আয়োজন - ক্ষুব্ধ মুসল্লিরা
__________________________________
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব ঘুঘড়াকান্দি গ্রামের ঈদগাহ মাঠে দুর্বৃত্তদের হামলায় ঈদের নামাজের আয়োজন ভন্ডুল হয়ে গেছে। এতে মুসল্লিরা মাঠে নামাজ আদায় করতে পারেননি।
গতকাল রাতেই জামে মসজিদ প্রাঙ্গণে ঈদগাহ মাঠের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়।
তবে শনিবার ভোরে গ্রামবাসী এসে দেখতে পান, দুর্বৃত্তরা মাঠে ঢুকে তোড়ণ ভেঙে রাস্তার ওপর ফেলে রেখেছে। একই সঙ্গে মাঠের ভেতরে সাজানো ডেকোরেটরের বিভিন্ন অংশ ভাঙচুর করে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রাখা হয়েছে।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লিরা। তারা দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সুবিচারের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে বিচার দাবি করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
মো: মামুন হোসেন,
নালিতাবাড়ী প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর