1
2
| প্রকাশের তারিখঃ ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সুনামগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কামরুল হাসান রাজু
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সুনামগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কামরুল হাসান রাজু
________________________________
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুনামগঞ্জ পৌরবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক,কামরুল হাসান রাজু। এক শুভেচ্ছা বার্তায় তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় কামরুল হাসান রাজু বলেন, "দীর্ঘ এক মাস মহান আল্লাহর হুকুম ও ফরজ সিয়াম পালনের পর মুসলমানদের জীবনে পরম আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ-উল-ফিতর। মানুষের মধ্যে সকল ভেদাভেদ ভুলে সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ঈদের মূল শিক্ষা। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই মিলে আনন্দ ভাগাভাগি করার মধ্যেই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত।
পৌর শহরের প্রতিটি নাগরিকের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে কামরুল হাসান রাজু নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে শহরের প্রতিটি ওয়ার্ডের অসহায় ও কর্মহীন মানুষের খোঁজখবর রাখছেন। সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পৌরবাসীর উদ্দেশে রাজু বলেন, সুনামগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও প্রকৃত জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। এই শহরের প্রতিটি নাগরিক যাতে তাদের ন্যায্য অধিকার সঠিকভাবে পায়, আমি সেই লক্ষ্যেই কাজ করতে চাই। নাগরিক সেবা নিশ্চিত করতে এবং আপনাদের সেবক হিসেবে কাজ করার একটি সুযোগ আমি প্রত্যাশা করছি।
তিনি আরও বলেন, পৌর শহরের প্রতিটি অলিতে-গলিতে যেন ঈদের খুশি পৌঁছে যায় এবং শান্তি-শৃঙ্খলার মাধ্যমে সবাই উৎসব পালন করতে পারেন, এটাই আমার কামনা।
পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর