1
2
| প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
৩০০ অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ পীরগঞ্জে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
৩০০ অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ পীরগঞ্জে
___________________________________
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ৩০০টি গরীব ও অসহায় পরিবারের মাঝে নগদ ৬ লাখ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রানীশংকৈল) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম. এন. ইশফাকুল কবীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি মঈনুল হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মামু, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতো এই সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, ঈদের আগে এই নগদ সহায়তা তাদের পরিবারের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে।
মোঃ আসাদুজ্জামান
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর