1
2
| প্রকাশের তারিখঃ ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মান্দায় পুকুর খননের মাটি বিক্রি: ৫০ হাজার টাকা জরিমানা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মান্দায় পুকুর খননের মাটি বিক্রি: ৫০ হাজার টাকা জরিমানা
___________________________________
নওগাঁর মান্দায় অনুমোদনহীনভাবে পুকুর খনন করে সেই মাটি বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার (১১ মার্চ) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
আদালত সূত্র জানায়, পিড়াকৈর নামক স্থানে কৃষি জমিতে নিয়মবহির্ভূতভাবে পুকুর খনন করা হচ্ছিল। একই সঙ্গে সেই মাটি বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ পায় প্রশাসন। সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাস হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, "অনুমোদনহীন পুকুর খনন ও ফসলি জমির মাটি বিক্রির ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আবাদি জমি মারাত্মকভাবে কমে যাচ্ছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"
অভিযান চলাকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর