1
2
| প্রকাশের তারিখঃ ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
এক অসহায় মহিলার দোকানের মালামাল এভাবেই নষ্ট করে দেয় তারই এক নেশাখোর ছেলে,দ্বীন ইসলাম
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
এক অসহায় মহিলার দোকানের মালামাল এভাবেই নষ্ট করে দেয় তারই এক নেশাখোর ছেলে,দ্বীন ইসলাম
____________________________________
সুনামগঞ্জ পৌর শহরের আদালত প্রাঙ্গণের
সামনে প্রধান সড়কের ফুটপাতে বসে ফল বিক্রিতা এক অসহায় মহিলার দোকানের মালামাল এভাবেই নষ্ট করে দেয় তারই এক নেশাখোর ছেলে,দ্বীন ইসলাম।
শুক্রবার(১৩মার্চ) বিকাল ৪ টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের আদালত প্রাঙ্গণের সামনে প্রধান সড়কের পাশে ফুটপাতের এক মহিলা হকারের ফল,সবজি,ও মালামাল গুলো নষ্ট করে ফেলে দেওয়া হয়।
অসহায় মায়ের আকুতি ছেলের নেশার টাকা না দেওয়ায় এভাবেই সবসময় ঘরে বাহিরে যায় ঝামেলা করে,কিন্তু আজ হঠাৎ দোকানে এসে চড়াও হয়ে মালামাল গুলো নষ্ট করে ফেলে দেয় রাস্তায় ও পাশের ড্রেনে এতে আনুমানিক চারপাঁচ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
পড়ে স্হানীয়দের ক্ষোভের মূখে পড়ে কিছু সংখ্যক মালামাল ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
এ দিকে ভুক্তভোগি মায়ের আকুতি আর কান্নায় আশ পাশের মানুষের উপস্থিতিতে একপর্যায়ে ছেলে কে স্হানীয় জনসাধারণ আটক করে রাখে পরে তাকে প্রশ্ন করা হলে সে ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হয়নি। পরে তথ্য অনুসন্ধানে জানাযায় সে পেশায় একজন অটোরিকশা চালক কিন্তু দামী নেশা ইয়াবা সেবনে আসক্ত তাই নেশার টাকা যোগাতে মায়ের কাছে টাকা চাইতে আসে মা টাকা দিতে অস্বীকার করলেই শুরু হয় পাগলামি করা হয় ভাংচুর ফেলে দেওয়া হয় মালামাল থেঁতলে নষ্ট করে দেওয়া হয় ফলগুলো।
শফিকুল বারী সুনামগঞ্জ প্রতিনিধি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর