1
2
| প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে ইফতার ও দোয়া মাহফিল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে ইফতার ও দোয়া মাহফিল
________________________________
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) বিকেলে শিক্ষাপ্রতিষ্ঠানটির পাঠাগারের হল রুমে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ওমর ফারুক।
তিনি তার বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা তুলে ধরেন।এতে বক্তব্য দেন— গণিত বিভাগের ইন্সট্রাক্টর মো. আব্দুল কাইউম, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আবুল কালাম আজাদ। দোয়া পরিচালনা করেন বারঘরিয়া বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. নিয়ামতুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর মো. সুমন আহম্মেদ।
অনুষ্ঠানে উপাধ্যক্ষ সেলিম আহমেদসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সাকিব আল হাসান
বিশেষ প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর