1
2
| প্রকাশের তারিখঃ ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
________________________________
কুমিল্লার মেঘনা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ইং উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত ভবিষ্যৎ থেকে নারী ও কন্যার অধিকার।”
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেত্রী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শিক্ষক-শিক্ষার্থী সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, নারী উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হলে নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় নারীর ক্ষমতায়ন, বৈষম্য দূরীকরণ এবং নারী-পুরুষ সমতার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
মোঃ নাজিম উদ্দিন,
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর