1
2
| প্রকাশের তারিখঃ ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
জ্বালানি তেল মজুদ রাখায় ৬মাসের জেল সহ নগদ দশ হাজার টাকা জরিমানা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
জ্বালানি তেল মজুদ রাখায় ৬মাসের জেল সহ নগদ দশ হাজার টাকা জরিমানা
_________________________________
অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে রাখার অভিযোগে সুনামগঞ্জে এক যুবককে ছয় মাসের কারাদন্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ মার্চ) বিকাল ৪ টায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ পয়েন্টে নিজ দোকানে ১১ ব্যারেল জ্বালানি তেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে সোহেল চৌধুরী (৩৫) নামে এক ব্যক্তিকে এ দন্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত সোহেল চৌধুরী ঐ গ্রামের মৃত গিয়াস চৌধুরীর ছেলে ও বর্তমানে বরখাস্তকৃত অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরীর ভাগ্নে সম্পর্কের আত্মীয়।
এলাকার লোকজন জানান,সোহেল দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের ব্যবসা করে আসছেন এবং তার মুদি দোকানের পাশাপাশি খুচরা জ্বালানি তেল মজুদ করে আস্তে আস্তে বিক্রি করেন বিশ্ব বাজারে তেল বিক্রিতে কড়াকড়ি আরোপ করে সরকার কিন্তু এই মুহূর্তে সে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অধিক মুনাফা লাভের আশায়
তেল মজুদ করে রাখে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে তেল মজুদ করে আসছিলেন সোহেল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার দোকান থেকে ১১ ব্যারেল (প্রায় ২ হাজার ২০০ লিটার) জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শফিকুল বারী।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর