1
2
| প্রকাশের তারিখঃ ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট
__________________________________
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে বিএনপির অঙ্গসংগঠনের পরিচয়ে সক্রিয় হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম অস্বস্তি ও ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, মো. রায়হান নামে এক যুবক আগে কেলিশহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি নিজেকে ছাত্রদলের নেতা পরিচয় দিয়ে বর্তমানে উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় রায়হান সাবেক সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর অনুসারী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করতেন। কেলিশহর এলাকায় দীর্ঘদিন আওয়ামী লীগের ছত্রছায়ায় সক্রিয় থাকলেও রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর নতুন পরিচয়ে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় হয়ে উঠেছেন।
এছাড়া অভিযোগ রয়েছে, জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় আলোচিত যুবলীগ নেতা লিটন বড়ুয়ার ঘনিষ্ঠ কর্মী হিসেবেও এলাকায় পরিচিত ছিলেন রায়হান।
কেলিশহর ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের বাসিন্দা রায়হান বর্তমানে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছেন বলেও অভিযোগ করেছেন কয়েকজন নেতা।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মো. রায়হানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা জানান, রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রায়হান নিজেকে ছাত্রদলের নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন, যা তাদের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। বিষয়টি দলের সিনিয়র নেতাদের অবহিত করা হবে বলেও জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর