1
2
| প্রকাশের তারিখঃ ০৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নরসিংদী ভেলাবো থানার পুলিশ সদস্য চেকপোষ্টের নামে চালককে হাতে হ্যান্ডকাপ, অমানুষিক নির্যাতনের অভিযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নরসিংদী ভেলাবো থানার পুলিশ সদস্য চেকপোষ্টের নামে চালককে হাতে হ্যান্ডকাপ, অমানুষিক নির্যাতনের অভিযোগ
_________________________________
আজ দুই মার্চ, রোজ- সোমবার আনুমানিক দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কে দরিকান্দী এলাকায় বেলাব থানার পুলিশ সদস্যরা বিভিন্ন অপরাধীদের ধরতে একটি চেকপোষ্ট বসায়। হঠাৎই ব্রাহ্মবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চালক আল-আমিন (৩২) নারায়নপুর বাসষ্ট্যান্ড পাস করার পর পুলিশ সদস্যরা তাকে সিঙ্গেল দেয়।
পুলিশের সিঙ্গেল সাড়া দিয়ে সে তার গাড়ি চেকপোষ্টে দাড় করায়। অনেকক্ষন অপেক্ষ করার পর পুলিশ সদস্য তার গাড়ি সার্চ না করলে এক পর্যায়ে বিরক্ত হয়ে আল-আমিন গাড়ি টেনে চলে আসে। বারৈচা খামারেরচর এলাকায় ফিড মিলস্ এর সামনে চলে আসলে, পিছন থেকে পুলিশের ট্রহল গাড়ি এসে সামনে থেকে থামিয়ে দেয়।
অতঃপর আল-আমিনকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে অমানুষিক নির্যাতন চালায়। এক পর্যায়ে আল-আমিন মাটিয়ে গড়িয়ে পড়ে গেলে, পাশে থাকা তার সহকর্মী তাকে ধরে মহাসড়কের পাশ্বে বসায়। এক পর্যায়ে আশপাশের মানুষ ঝড়ো হতে থাকলে পুলিশ সদস্যরা টের পেয়ে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে যাওয়ার জন্য তাগিদ দেয়। আল-আমিন ভয়ে গাড়ি চালিয়ে এসে বারৈচা বাসষ্ট্যান্ড এলাকায় এসে একটি দোকান থেকে কিছু খাবার এবং ঔষদ খাই। অতঃপর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
আল-আমিন সংবাদ কর্মীদের অভিযোগ করে বলেন, এই বেলাব থানার পুলিশেরা চেকপোষ্টের নামে চালকদের মারধুর সহ বিভিন্ন হয়রানী করে আসছে তারা। তাই আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এই বিষয়ে সংবাদকর্মীরা চেকপোষ্টে থাকা দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা কোনো উত্তর না দিয়ে এইখান থেকে চলে যায়।
এবিষয়ে বেলাব থানার ওসি আমানুল্লাহ’র নিকট এই বিষয়ে জানার জন্য মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তাকে মোবাইল ফোনে খোজে পাওয়া যায়নি।
নরসিংদী জেলা প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর