1
2
| প্রকাশের তারিখঃ ০৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
যাদুকাটা-আবুয়া নদীতে সরকার নির্ধারিত হারেই টোল আদায়: সন্তুষ্ট ইজারাদার ও শ্রমিকরা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
যাদুকাটা-আবুয়া নদীতে সরকার নির্ধারিত হারেই টোল আদায়: সন্তুষ্ট ইজারাদার ও শ্রমিকরা
_________________________________
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা ও আবুয়া নদীতে সরকার নির্ধারিত সঠিক হারে টোল আদায় নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে ইজারাদার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং স্থানীয় প্রশাসনের মাইকিং ও বিশেষ প্রচারণার পর থেকে ইজারাদাররা অত্যন্ত স্বচ্ছতার সাথে বালু ও পাথরবাহী নৌকা থেকে ট্যাক্স সংগ্রহ করছেন।
গত বুধবার(২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় নৌ-পথে যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়, তাকে সাধুবাদ জানিয়েছে ইজারাদার কর্তৃপক্ষ। ইজারাদারদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শুরু থেকেই সরকারি নিয়ম মানতে বদ্ধপরিকর এবং বর্তমানে প্রশাসনের মাইকিংয়ের ফলে শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে টোল প্রদানের সঠিক হার নিয়ে স্বচ্ছতা তৈরি হয়েছে।
এখন থেকে প্রতি ঘনফুট বালু ও পাথরবাহী নৌকা থেকে সরকার নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা হচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, ইজারাদাররা বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত টোল চার্ট অনুসরণ করছেন।
ইজারাদার কর্তৃপক্ষের প্রতিনিধিরা জানান, "আমরা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানাই। কিছু স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও বর্তমানে আমরা সম্পূর্ণ আইন মেনে ট্যাক্স আদায় করছি। শ্রমিক বা ব্যবসায়ীদের কোনো অভিযোগ ছাড়াই সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে।"
বিআইডব্লিউটিএ এবং নৌ-পুলিশের নিয়মিত তদারকির ফলে যাদুকাটা ও আবুয়া নদীতে বর্তমানে একটি সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। ইজারাদাররা সরকারি রাজস্ব নিশ্চিত করার পাশাপাশি নৌ-পথে চাঁদাবাজি রোধে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা প্রদান করবেন। ইজারাদারদের এই ইতিবাচক ও নিয়মমাফিক কর্মকাণ্ডে এলাকার ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝেও স্বস্তি ফিরে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর