1
2
| প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
এক মাসেও মেলেনি খোঁজ: নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে নিখোঁজ বড় বোন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
এক মাসেও মেলেনি খোঁজ: নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে নিখোঁজ বড় বোন
________________________________
ঢাকা-নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকার কাউয়া পাড়া থেকে এক নারী নিখোঁজ হওয়ার এক মাস পার হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার রাত আনুমানিক ৩টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে যান।
এরপর থেকে তার কোনো খোঁজ মিলছে না।
পরিবারের দাবি, পারিবারিক অভিমানের কারণে তিনি বাসা থেকে বের হন। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার অনুপস্থিতিতে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।
নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের বোরকা। পরিবার সূত্রে জানা গেছে, তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থও ছিলেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে নিকটস্থ থানায়ও যোগাযোগ করা যেতে পারে।
যোগাযোগ নম্বর: ০১৮১৬১৮৩৮৩১
পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর