1
2
| প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়া বিএনপি সরকারের অঙ্গীকার : প্রতিমন্ত্রী অমিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়া বিএনপি সরকারের অঙ্গীকার : প্রতিমন্ত্রী অমিত
________________________________
বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আদিত্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা এবং রাজনৈতিক অঙ্গীকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ও কিশোর গ্যংয়ের দৌরাত্য থেকে সমাজকে মুক্ত করা, যে কোনো মূল্যে এই অঙ্গীকার বাস্তবায়ন করা হবে এবং মাদক - সন্ত্রাসীদের পক্ষে বিএনপি কোনো পৃষ্ঠপোষকতা করবে না,
শনিবার (২৮ ফেব্রুয়ারি) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন,
প্রতিমন্ত্রী বলেন, মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে , যশোর সীমান্তবর্তী এলাকা হওয়ায এখানে মাদকের বিস্তার বেশি, তাই মাদক আশা রুটগুলো চিহ্নিত করে নজরদারি বাড়াতে হবে,
তিনি আরো ও বলেন মাদক কারবারি ও সন্ত্রাসীরা প্রায়শই রাজনৈতিক, সামাজিক বা প্রশাসনিক পৃষ্ঠপোষকতা পায় যারা আড়াল থেকে এসব অপকর্ম সমর্থন দেয় তাদের চিহ্নিত করে তালিকা তৈরি করা হবে,
দলের নেতাকর্মীদের সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি কোনো নেতাকর্মী মাদক বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে কোন ছাড় দেওয়া হবে না, কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে তিনি দলের আদর্শচ্যুত হবেন এবং তার দায় দল নেবে না,
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ বিএনপি হওয়ার চেষ্টা করবেন না, পেশা দায়িত্বের সাথে কাজ করবেন, রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ যেন জুলুমের শিকার না হন, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সরকার আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে,
জেলা প্রশাসক মোঃ আশেক হাসানের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, ও রুহুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক রফিকুল হাসান প্রমুখ,
শেখ শহিদুল ইসলাম মিঠু,
বিশেষ প্রতিনিধি, খুলনা
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর