1
2
| প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
চট্টগ্রামে দেশি-বিদেশি জাল মুদ্রাসহ একজন গ্রেফতার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
চট্টগ্রামে দেশি-বিদেশি জাল মুদ্রাসহ একজন গ্রেফতার
________________________________
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আহমদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ জাল মুদ্রাসহ মো. সোহেল চৌধুরী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ওই এলাকার জাহানারা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আহমদিয়া হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে বিপুল পরিমাণ জাল মুদ্রা মজুত রেখে বিক্রির প্রস্তুতি চলছে। পরে র্যাবের একটি বিশেষ দল বিকেল আনুমানিক ৩টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ফ্ল্যাট থেকে সোহেল চৌধুরীকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৭৪ হাজার ৫০০ নকল ভারতীয় রুপি, ১০০ নকল সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ১ হাজার ৭০০ নকল মার্কিন ডলার জব্দ করা হয়।
গ্রেফতার সোহেল চৌধুরীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বলে জানা গেছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত জাল মুদ্রা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর