1
2
| প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আবারো কেঁপে উঠল খুলনা ফুলতলা সহ ভূমিকম্পে, উৎপত্তি সাতক্ষীরায়
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আবারো কেঁপে উঠল খুলনা ফুলতলা সহ ভূমিকম্পে, উৎপত্তি সাতক্ষীরায়
________________________________
খুলনা ফুলতলা সহ দেশের বিভিন্ন এলাকার ভূমিকম্প অনুভূত হয়েছে, শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২ টার দিকে এই ভূমিকম্পন অনুভূত হয়,
মার্থকোয়েক অ্যালাটের্র তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে ১টা ৫২ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি,
সাতক্ষীরা থেকে মানবাধিকার প্রতিবেদক জানান, ভূমিকম্পের সময় শহরের পাকা ভবনগুলো প্রচন্ডভাবে কেঁপে ওঠে, ঘরের আসবাস পত্র সিলিং ফ্যানসহ অনন্য সামগ্রী দুলতে থাকে, আকস্মিক এই কম্পনে আতঙ্কিত হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে দ্রুত বাইরে বের হয়ে আসেন, তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতীর খবর পাওয়া যায়নি,
সাতক্ষীরা প্রথম শ্রেণীর আবহাওয়া অধিদপ্তর ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, সাতক্ষীরায় ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলা ও এর আশেপাশের এলাকা,
ভূমিকম্পে খুলনা ফুলতলার মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছে, জুম্মার নামাজ চলাকালীন সময় ঝাকুনি অনুভব করায় অনেকে আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে যান,
এ ছাড়া কুষ্টিয়া , পিরোজপুর, যশোর, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া থেকেও ভূমিকম্প অনুভূত হয়,
ফেব্রুয়ারি মাসের প্রথম ২৬ দিনে দেশে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে, আজকের আগে বুধবার রাতে মিয়ানমারে সৃষ্ট ৫.১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে,
১,লা ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার মৃদু কম্পন দিয়ে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি একই দিনে তিনবার ভূমিকম্প অনুভূত হয়,এর মধ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৪'১ মাত্রা এবং মিয়ানমারে ৫-৯ ও ৫-২ মাত্রার দুটি কম্পন ছিল, এরপর ৯ ও ১০ - ফেব্রুয়ারি সিলেটে আরো ও দু'বার এবং ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪-১,মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, সব মিলিয়ে ২৬ দিনে আটবার কেঁপেছে দেশ।
শেখ শহিদুল ইসলাম মিঠু,
বিশেষ প্রতিনিধি,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর