1
2
| প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নওগাঁর পোরশা থানা পুলিশের অভিযানে ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের প্রাচীন মূর্তি উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নওগাঁর পোরশা থানা পুলিশের অভিযানে ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের প্রাচীন মূর্তি উদ্ধার
____________________________
নওগাঁর পোরশায় অভিযান চালিয়ে ১৩৭ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য পায় পোরশা থানা পুলিশ। পরে পুলিশ সুপার, নওগাঁ-এর নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল রাত ১১টা ৫ মিনিটে অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, পোরশা থানাধীন ১ নম্বর নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামে জনৈক রহমতের বাড়ির পশ্চিম পাশে পারিবারিক কবরস্থানের মাঝামাঝি একটি আমগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি পড়ে ছিল। সেখান থেকে বিধি মোতাবেক একটি কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি এবং ওজন প্রায় ১৩৭ কেজি। মূর্তিটি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটি প্রায় এক হাজার বছরের পুরোনো এবং এটি একটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাহবুবুজ্জামান সেতু,
নওগাঁ প্রতিনিধি:
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর