1
2
| প্রকাশের তারিখঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
_____________________________
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি এলাকায় প্রবাসীর স্ত্রী সালমা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তার শ্বশুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধার হওয়া গৃহবধু সালমা আক্তার মোহাম্মদ তপনের স্ত্রী। সালমা দীর্ঘদিন ধরে সৌদিতে প্রবাসী ছিলেন।
শ্বশুর বাড়ির লোকজন জানায়, সালমা অসুস্থ হয়ে পড়ায় তারা তার বাবা-মাকে ফোন দিয়ে দ্রুত বাড়িতে আসতে বলেন। সালমার মা ও চাচি এসে দেখেন তিনি ঘরের মেঝেতে পড়ে আছেন। এরপর তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সালমার চাচা-মামাী মুজিবুর রহমান ও বেহুলা বেগম বলেন, “অসুস্থতার খবর পেয়ে আমরা ছুটে আসি। সেসময় তার শ্বশুর বাড়িতে ছিলেন না, তবে শাশুড়ি উপস্থিত ছিলেন। আমাদের আসার পর তিনি পালিয়ে যান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।
ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শাহিনুর রহমান জানান, “মরদেহ বিছানার উপর থেকে উদ্ধার করা হয়েছে। এটি ফাঁসি দিয়ে মৃত্যুর ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।
সাকিব আল হাসান
বিশেষ প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর