1
2
| প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন সদর থানার ওসি ছমিউদ্দিন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন সদর থানার ওসি ছমিউদ্দিন
_________________________________
কক্সবাজার জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। গতকাল ১৬ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ বিকেল ৩:৩০ ঘটিকায় কক্সবাজার পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার প্রদান করা হয়। কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার মাদক বিরোধী অভিযানে অনন্য ভূমিকা রাখায় কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিনকে শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করা হয়।
সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), জেলার সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারগণ এবং সকল থানার অফিসার ইনচার্জসহ (ওসি) জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। কল্যাণ সভায় সদস্যদের সুযোগ-সুবিধা ও জেলার সার্বিক আইনশৃঙ্খলার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য যে, কক্সবাজার সদর মডেল থানায় যোগদানের পর থেকেই মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন ওসি মোঃ ছমিউদ্দিন। তাঁর সরাসরি নেতৃত্বে সদর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য অর্জন করেছে। এর মধ্যে সম্প্রতি একদিনের পৃথক দুটি অভিযানে যথাক্রমে ৯৩,৬০০ পিস ও ৫০,০০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এটি সদর থানা পুলিশের ইতিহাসে একক অভিযানে একদিনে সর্বোচ্চ মাদক উদ্ধারের রেকর্ড।
পুরস্কার গ্রহণের পর ওসি মোঃ ছমিউদ্দিন জানান, পুলিশ সুপার এই স্বীকৃতি আমার ও আমার টিমের মাদক নির্মূলের লড়াইকে আরও গতিশীল ও বেগবান করতে অনুপ্রাণিত করবে। আমরা মাদকমুক্ত কক্সবাজার গড়তে বদ্ধপরিকর।
পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান তাঁর বক্তব্যে বলেন, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনকারী সদস্যদের এই সম্মাননা অন্যান্যদেরও জনসেবা ও অপরাধ দমনে উৎসাহিত করবে।
লোকমান ইসলাম রানা ,
কক্সবাজার প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর