1
2
| প্রকাশের তারিখঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
জোনায়েদ সাকিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন দক্ষিণখান থানা নেতৃবৃন্দ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
জোনায়েদ সাকিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন দক্ষিণখান থানা নেতৃবৃন্দ
_____________________________
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকিকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানিয়েছে দলের দক্ষিণখান থানা কমিটি।
আজ ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর হাতিরপুলস্থ গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন পার্টির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
নব-নির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ সাকি কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে দক্ষিণখান থানা কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় নেতৃবৃন্দ জোনায়েদ সাকির এই বিজয়কে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক বিশাল মাইলফলক হিসেবে অভিহিত করেন।
শুভেচ্ছা বিনিময়কালে দক্ষিণখান থানা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- দক্ষিণখান থানার আহবায়ক মোঃ জিল্লুর রহমান, যুগ্ন আহবায়ক মোঃ জুলহাস উদ্দিন, জাহাঙ্গীর আলম মুকুল, সৈয়দ সেলিম মিয়া,
সদস্য সচিব ইঞ্জি. আরিফ আহমেদ, যুগ্ন সদস্য সচিব এইচ এম ইয়াছিন বেপারী, আহবায়ক কমিটির সদস্য মোঃ জহিরুল ইসলাম, মো: রফিক, রফিকুল ইসলাম মন্টু, মো: জোবায়দুল, মনির হোসেন, উত্তরখান থানার সংগঠক শরীফুল ইসলাম প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর