1
2
| প্রকাশের তারিখঃ ২৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দাড়িপাল্লার নির্বাচনী অফিস ও পথসভায় হামলা: অভিযোগ বিএনপির বিরুদ্ধে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দাড়িপাল্লার নির্বাচনী অফিস ও পথসভায় হামলা: অভিযোগ বিএনপির বিরুদ্ধে
________________________________
শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দাড়িপাল্লার নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
জামায়ত এর পক্ষ থেকে এ ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারী) রাত ৮টা ১৫ মিনিটে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিদুর ও সাধারণ সম্পাদক মাসিরের নেতৃত্বে নির্বাচনী অফিসে অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়।
ওই সময় চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী জনসভা আয়োজনের প্রস্তুতি চলছিল।
বিনোদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. রেজাউল করিম অভিযোগ করে বলেন, ৪০–৫০ জন সন্ত্রাসী নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিদুর ও সেক্রেটারি মাসির পথসভা শুরুর ঠিক আগমুহূর্তে হামলা চালান।
এ সময় দাড়িপাল্লার নির্বাচনী অফিস ভাঙচুর করা হয় এবং তাদের কয়েকজন কর্মী আহত হন।
ঘটনার পর ড. কেরামত আলী নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে ব্যালটে দাড়িপাল্লার বিজয়ের মাধ্যমে সন্ত্রাস প্রতিহত করার আহ্বান জানান। তিনি শান্তিপূর্ণভাবে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেন।
সাকিব আল হাসান
বিশেষ প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর