1
2
| প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৪
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৪
_________________________________
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মাহেন্দ্র ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিন মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (তারিখ ১৫/০১/২০২৬ ইং) বেলা আনুমানিক ১২. ০০ ঘটিকায় টুঙ্গিপাড়া–কোটালিপাড়া মহাসড়কের জোয়ারিয়া চাপরাইল ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ঋষি মজুমদার (৩ মাস)। সে রাইমোহন মজুমদারের সন্তান। দুর্ঘটনায় শিশুটির মা সহ আরও চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে শিশুটির মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আওরঙ্গজেব জানান, দুর্ঘটনায় তিন মাস বয়সী শিশু ঋষি মজুমদার ঘটনাস্থলেই মারা যায় এবং চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে শিশুটির মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। আহত সকলকে টুঙ্গিপাড়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জানান, এই সড়কে মাহেন্দ্র ও ইজিবাইক বিপরীতমুখী ও বেপরোয়া গতিতে চলাচল করে। এসব যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও তদারকির কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
এলাকাবাসীর অভিযোগ, যথাযথ নজরদারি ও গতি নিয়ন্ত্রণ না থাকায় আজ একটি তিন মাসের নবজাতককে অকালে প্রাণ হারাতে হলো। শিশুটির মায়ের জীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেন তারা।
তারা দ্রুত এই সড়কে যানবাহনের গতি নির্ধারণ, নিয়মিত মনিটরিং এবং কঠোর ট্রাফিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
বিশ্বজিৎ চন্দ্র সরকার
বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর