1
2
| প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রেঞ্জ ডিআইজি বরিশালের মতবিনিময় সভা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রেঞ্জ ডিআইজি বরিশালের মতবিনিময় সভা
___________________________________
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) পিরোজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মো. মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ। তিনি নির্বাচনকালীন সময়ে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
রেঞ্জ ডিআইজি বরিশাল মহোদয় বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি সকল কর্মকর্তাকে আইন অনুযায়ী নিরপেক্ষ ভূমিকা পালন এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন।
এ সময় পিরোজপুর জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বিশ্বজিৎ চন্দ্র সরকার
বিশেষ প্রতিনিধি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর