1
2
| প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আকুয়ায় প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে মিশুক চালক আহত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আকুয়ায় প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে মিশুক চালক আহত
_________________________________
অজ্ঞাত দুই হামলাকারীর বিরুদ্ধে তদন্তে পুলিশ
ময়মনসিংহ নগরীর আকুয়া নাদির বাড়ি মসজিদের সামনে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক মিশুক চালক। আহত ব্যক্তির নাম পারভেজ। তিনি পেশায় মিশুক চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে পারভেজ গ্যারেজের সামনে তার মিশুক মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ অজ্ঞাতনামা দুই ব্যক্তি সেখানে এসে কোনো কথা না বলেই ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পারভেজ রাস্তায় লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে রক্ত ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন ৩ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামলাকারীদের পরিচয় কিংবা হামলার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এলাকাবাসী প্রকাশ্য স্থানে এমন সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মোঃ সেলিম সাজ্জাদ
সিনিয়র স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর