1
2
| প্রকাশের তারিখঃ ০৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
খুলনায় ৬ নাং ঘাটে অজ্ঞাত ভাসামান মরদেহ উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
খুলনায় ৬ নাং ঘাটে অজ্ঞাত ভাসামান মরদেহ উদ্ধার
_____________________________
খুলনা নগরীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, শুক্রবার ( ৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে নগরীর ৬ নম্বর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়,
এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে এমভি তাওছীফ আরমান --২ ও এমভি ক্রাউন ৩ লাইটার ভেসেলের মাঝখানে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা, পরে তারা পুলিশকে খবর দেন,
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এমভি তাওছীফের সুকণী মিলন ঘোষ নদী থেকে পানি তোলার জন্য দুইটি লাইটার ভেসেলের মাঝখানে যান, এ-সময় তিনি ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান পরে স্থানীয়দের মাধ্যমে খুলনা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নৌ পুলিশকে অবহিত করে, খবর পাওয়ার প্রায় দুই ঘন্টা পর নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে,
নৌ পুলিশ সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, খবর পেয়ে সত্যতা নিশ্চিত করার পর জরুরী টিম ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে লাশটি মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।
শেখ শহিদুল ইসলাম মিঠু,
বিশেষ প্রতিনিধি,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর