1
2
| প্রকাশের তারিখঃ ০৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শ্রীবরদী পাহাড়ে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শ্রীবরদী পাহাড়ে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
_______________________________
শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিঝুড়ি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে বন্যহাতির আক্রমণে মারা গেছেন লাকড়ি সংগ্রহে যাওয়া আহাম্মদ আলী নামে পয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধ।
বুধবার (৭ জানুয়ারি) সকাল দশটার দিকে ছোট বালিঝুড়ি পাহাড়ের বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাম্মদ আলী পাশর্^বর্তী মালাকুচা গ্রামের কাঞ্চন শেখ এর ছেলে। বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, সকালে আহাম্মদ আলীসহ স্থানীয় দুই ব্যক্তি ছোট বালিঝুড়ি পাহাড়ের সংরক্ষিত বনে লাকড়ি কাটতে যান।
সকাল সাড়ে নয়টা থেকে দশটার দিকে গহীন ওই বনে থাকা বন্যহাতির দল আকস্মিক আহাম্মদ আলীর উপর আক্রমণ চালায়। এসময় তাকে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে চলে যায় হাতির দল।
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর