1
2
| প্রকাশের তারিখঃ ০৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ফুলপুরে মৃত মুরগির মাংস বিক্রির অপরাধে জরিমানা আদায়
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ফুলপুরে মৃত মুরগির মাংস বিক্রির অপরাধে জরিমানা আদায়
_______________________________
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় মৃত মুরগির মাংস বিক্রি করার অপরাধে ভুক্ত অধিকার আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
আজ ৭জানুয়ারি বুধবার সন্ধ্যায় জেলার ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারে মৃত মুরগির মাংস বিক্রি করা হচ্ছে এমন খবরে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা নেতৃত্বে মোবাইল কোট পরিচালনা করা হয়। এ সময় মৃত মুরগির মাংসগুলো জব্দ করা হয় এবং এবং ভোক্তা অধিকার আইনে দুজন ব্যবসায়ীকে ২৫০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানান।
মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর