1
2
| প্রকাশের তারিখঃ ০৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে র্যাব -৫ এর অভিযানে ইয়াবাসহ আটক ১
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে র্যাব -৫ এর অভিযানে ইয়াবাসহ আটক ১
_____________________________
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর রেবের অভিযানে থানাধীন রহনপুর পৌরসভার ভটভটি স্ট্যান্ডে পাকা রাস্তার উপর হতে ৪৭ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-১। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ নুনগোলা ভটভটি স্ট্যান্ডে জনৈক টুটুল এর চায়ের দোকানের সামনে পাকা।
রাস্তার উপর হতে একই তারিখ ৯ ঘটিকায় মাদক কারবারী চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলায় কসবা উজিরপুর গোলাবাড়ী স্টেশনে মৃত কুসুমুদ্দিনের ছেলে মোঃ শাহীন (৪০) কে ৪৭ পিচ অবৈ মাদক ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর