1
2
| প্রকাশের তারিখঃ ০১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আজাদ বেকারির কারখানায় ফাঁসিতে ঝুলে শ্রমিকের রহস্যজনক মৃত্যু
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আজাদ বেকারির কারখানায় ফাঁসিতে ঝুলে শ্রমিকের রহস্যজনক মৃত্যু
________________________________
হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ মালিকপক্ষের নীরবতা।
ময়মনসিংহ নগরীর ১নং ওয়ার্ডে অবস্থিত আজাদ বেকারির প্রধান কারখানায় এক শ্রমিকের ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলের প্রাথমিক আলামত দেখে স্থানীয়দের অনেকেই এটিকে আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন।
ঘটনাটি ঘটে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের সালেহা মার্কেট সংলগ্ন আজাদ বেকারির প্রধান ফ্যাক্টরিতে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় আজাদ বেকারির মালিক ও সংশ্লিষ্ট ম্যানেজারের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি, যা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
পুলিশ জানায়, ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
এই ঘটনার সর্বশেষ আপডেট, তদন্তের অগ্রগতি ও ময়নাতদন্ত রিপোর্টসহ বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর...
মোঃ সেলিম সাজ্জাদ,
সিনিয়র স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর