1
2
| প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নতুন বছরের শুরুতে জন্মদিন: শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক মো. সেলিম সাজ্জাদ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নতুন বছরের শুরুতে জন্মদিন: শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক মো. সেলিম সাজ্জাদ
_____________________________
নতুন বছরের প্রথম প্রভাতে জীবনের আরেকটি বছরে পা রাখলেন সাংবাদিক মো. সেলিম সাজ্জাদ। বছরের শুরুতেই জন্মদিন হওয়ায় দিনটি তার জন্য যেমন বিশেষ, তেমনি শুভানুধ্যায়ীদের মাঝেও ছিল আনন্দঘন আবহ।
জন্মদিন উপলক্ষে তিনি সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করে বলেন, নতুন বছর যেন সবার জীবনে শান্তি, সুস্থতা ও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। সহকর্মী ও পাঠকদের ভালোবাসাকেই তিনি তার পেশাগত পথচলার প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।
এ উপলক্ষে সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমসহ সরাসরি তাকে শুভেচ্ছা জানান। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাংবাদিকতা ক্ষেত্রে আরও সাফল্য কামনা করেন।
নতুন বছর ও জন্মদিনের এই মিলনমুহূর্ত তার জীবনে বয়ে আনুক নতুন প্রত্যয়, নতুন দায়িত্ববোধ এবং সামনে এগিয়ে চলার দৃঢ় অনুপ্রেরণা—এমনটাই প্রত্যাশা সবার।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর