1
2
| প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দিনাজপুর -১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমানের মনোনয়নপত্র জমা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
দিনাজপুর -১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমানের মনোনয়নপত্র জমা
________________________________
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন দিনাজপুর -১( বীর গন্জ - কাহারোল) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান সোমবার (২৯ ডিসেম্বর) দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ রফিকুল ইসলাম এর নিকট তিনি তাঁর মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেন।মনোনয়নপত্র জমাদানকালে তাঁর সাথে বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী মাওলানা মোঃ আজিজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ জাকিরুল ইসলাম, কাহারোল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ রাশেদুন নবী বাবু ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
কাহারোল দিনাজপুর।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর