1
2
| প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানের আয়োজন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানের আয়োজন
_____________________________
২৭. ১২. ২০২৫ তারিখ সারাদিনব্যাপী মনোমুগ্ধকর আয়োজনে ভরপুর ছিল, মিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ বই বিতরণ পুরস্কার ও শান্তনা পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
মিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ একটি সর্বজনীন শিক্ষা খাতে সুনাম অর্জন করেছে। মিশন ইন্টারন্যাশনাল স্কুল কলেজটি রাজধানী ঢাকার আদাবর এলাকায় অবস্থিত। মিশন পরিবারের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিশন শিক্ষা পরিবারের আওতাধীন সারা দেশে মিশন শিক্ষা অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে।
উক্ত অনুষ্ঠানে মিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ
এর সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং অসংখ্য ছাত্র ছাত্রীসহ অন্যান্য দর্শক উপস্থিত ছিলেন।
উক্ত মনোরম পরিবেশের এই অনুষ্ঠানের সভাপতিত্বে করেন মিশন শিক্ষা পরিবারের সম্মানিত প্রতিষ্ঠাতা, সমাজহৈতিষী, শিক্ষা বন্ধু এবং মিশন ইন্টারন্যাশনাল স্কুল কলেজের প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন।
প্রফেসর হুমায়ুন কবীর সাহেব তিনি সভাপতির বক্তব্যে বলেন, শিক্ষা অর্জন করা মানব জীবনের সবচেয়ে বড় পাওনা। শিক্ষা হলো মানব জীবনের ভালো মন্দ বুঝার ধারক এবং বাহক।
অনুষ্ঠানের শেষ প্রান্তে শিক্ষার্থীদের মাঝে বইসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি অথই নূরুল আমিন ও মোঃ সফিকুল ইসলাম স্বপন, প্রিন্সিপাল আই বি টি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর