প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
জাগ্রত বিপ্লবী
অথই নূরুল আমিন
(উৎসর্গ : শরীফ ওসমান হাদী )
_____________________________________
বিপ্লবী সবাই হয় না, সবাই হতেও পারে না
যেমন সব হরিণের নাভীতে কস্তুরি থাকে না।।
অনেক জায়গায় খোঁজেও হীরা পাওয়া যায় না
তেমনি সব যুবক বিপ্লবী হবার স্বপ্নও দেখে না।
বিপ্লবীরা সবসময় সকল জনতার হয়ে থাকে
স্বার্থপরেরা সবসময় বাঁকা চোখেই দেখে।
বিপ্লবীরা সবসময় ইতিহাস গড়ে তোলে
সাবাস সাবাস পায়, তাজা ফুলে ফুলে।
বিপ্লবীরা সবসময় ভূক্তভোগীদের কদর পায়
পরাজিতরাই সবসময় জ্বলে মরে হিংসায়।
অসতের কাছে বিপ্লবীরা সবসময় তুচ্ছ
জনতার কাতারে পায়, তাজা ফুলের গুচ্ছ।
লাখো জনতার প্রিয় থাকে একজন বিপ্লবী
জনতার হৃদয়ে আঁকা থাকে ইতিহাসের ছবি।
যুগে যুগে বিপ্লবীরা করেছে সব বিজয়
অসতেরা সারাজীবন করেছে অভিনয়।
বিপ্লবীরা সর্বদা হীরার খনির চেয়েও দামি হয়
ঠিক যেন হীরা, সহজে যার কভু নাহি হয় ক্ষয়।
শরীফ ওসমান হাদী, একজন জাগ্রত বিপ্লবী
নতুন বাংলাদেশের বীর সেনা, নব এক ছবি।
জুলাই আন্দোলনের সকল বিপ্লবীরা লও সালাম
তোমাদের ইতিহাস হোক সরবরে ও অম্লান।।
তোমাদের নিয়ে হোক গান ছড়ায় কবিতায় স্বরণ
সকল দিবসে মনের হরষে সবাই করুক বরণ।
প্রকাশনায় : কন্ঠস্বর প্রকাশন
ঢাকা বাংলাদেশ
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর