1
2
| প্রকাশের তারিখঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
তারেক রহমানকে ৬ হাজার ৩১৪ দিন পর, ফুলের মালা দিয়ে বরণ করলেন শাশুড়ি,
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
তারেক রহমানকে ৬ হাজার ৩১৪ দিন পর, ফুলের মালা দিয়ে বরণ করলেন শাশুড়ি
____________________________
৬ হাজার ৩১৪ দিন পর ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার বেলা ১১ টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে,
ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিএনপি'র স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান,
এরপরই স্ত্রী ডা জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মানদ্ বানুব সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান,
দীর্ঘদিন পর জামাইকে দেশে পেয়ে বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করেন শাশুড়ি বানু,
তারেক রহমানকে বরণ করলেন বিএনপি সিনিয়র নেতারা,
এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে সকাল ৯ টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, সেখানে কিছু সময় যাত্রা বিরতি নিয়ে বেলা ১১ টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে,
তারেক রহমানকে বহনকারী বোরিং ৭৮৭-৮ ড্রিমালাইনার বিজি --২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়, প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এ যাত্রার তার সঙ্গে আছেন স্ত্রী, ডা জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জইমা রহমান
শেখ শহিদুল ইসলাম মিঠু,
বিশেষ প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর