1
2
| প্রকাশের তারিখঃ ২২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মন্ডলবাড়ি এলাকায় জমির সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মন্ডলবাড়ি এলাকায় জমির সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ
_____________________________
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া মন্ডলবাড়ি এলাকায় জমির সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগে কিশোরগঞ্জ শাখা সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরীফ হোসেন ও তার পরিবারের সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম মন্ডল জানান, তিনি বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তির ওপর নির্মিত সীমানা প্রাচীর তার বোন ও ভাগ্নারা ভেঙে ফেলে। পরে জোরপূর্বক সেখানে বাঁশের বেড়া স্থাপন করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ মীমাংসার জন্য এক পাশ দিয়ে চলাচলের ব্যবস্থা করে দেয়। তবে অভিযুক্তরা সেই সিদ্ধান্ত না মেনে তার জমির দক্ষিণ পাশে জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণ করে এবং কিশোরগঞ্জ উপজেলার সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শরীফ হোসেন জানায় ভবিষ্যতে এখানে প্রাচীর নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বৈধভাবে কেনা সম্পত্তির ওপর এভাবে জবরদস্তি করা হচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোছাঃ নূজ্জা বেগম বলেন, “যে জায়গায় তারা এখন বেড়া দিয়েছে, সেখানে আগে কখনো কোনো রাস্তা বা বেড়া ছিল বলে আমার জানা নেই। আমার জানামতে এটি হাজী মোহাম্মদ রফিকুল ইসলামের ক্রয়কৃত সম্পত্তি। অন্যের জমিতে এভাবে জবরদস্তি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিকভাবে বিষয়টির সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকায় উত্তেজনা বাড়তে পারে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর