1
2
| প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহে বিশেষ অভিযানে দেশীয় ‘চাইনিজ ড্রাগন’ কুড়ালসহ চিহ্নিত অপরাধী আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ময়মনসিংহে বিশেষ অভিযানে দেশীয় ‘চাইনিজ ড্রাগন’ কুড়ালসহ চিহ্নিত অপরাধী আটক
_______________________________
অদ্য ইং ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানাধীন আকুয়া সাকিনস্থ নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ গেইটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।
অভিযানে ৩ নং পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সোহেল রানার নেতৃত্বে একটি স্টিলের তৈরি দেশীয় ‘চাইনিজ ড্রাগন’ কুড়াল উদ্ধার করা হয়। এ সময় উক্ত অস্ত্রসহ মোঃ সজল ওরফে পটলা-কে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামীর বিরুদ্ধে পূর্বে মাদকসহ বিভিন্ন ধারায় মোট ১০ (দশ) টি মামলা চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি জনসাধারণের জানমালের জন্য মারাত্মক হুমকিস্বরূপ হওয়ায় তাৎক্ষণিকভাবে তা পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় প্রেরণ করা হয়েছে।
পুলিশের এ ধরনের অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। একই সঙ্গে অপরাধ দমনে পুলিশের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর