1
2
| প্রকাশের তারিখঃ ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নির্বাচনী তফসিল ঘোষণার পর দিন থেকে প্রতিটি উপজেলা ও থানায়, ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নির্বাচনী তফসিল ঘোষণার পর দিন থেকে প্রতিটি উপজেলা ও থানায়, ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট
________________________________
নির্বাচনী আচরণবিধি নিশ্চিতে, প্রতিটি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে দেশের প্রতিটি উপজেলা ও থানায় ২ জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ( ইসি) আচরণ বিধি প্রতিপালনের জন্য ভোট গ্রহণের দুইদিন পর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে,
চিঠিতে বলা হয়, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অনুষ্ঠানের লক্ষো প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, তফসিল ঘোষণার পর দিন থেকে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন ২০০৯, এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা বা থানায় অন্যুর ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( নির্বাহী ম্যাজিস্ট্রেট) নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে,
এই অবস্থায় চিঠিতে উল্লেখিত সময়ের জন্য মোবাইল কোট আইন ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা বা থানায় অন্যুন ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য, নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে,
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে সন্ধ্যা ৬ টায়, জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি ) এ এম নাসির উদ্দীন।
শেখ শহিদুল ইসলাম মিঠু,
বিশেষ প্রতিনিধি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর