1
2
| প্রকাশের তারিখঃ ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় নছিমন- প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ঝিকরগাছায় নছিমন- প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত
___________________________
যশোরের ঝিকরগাছায় বেনেয়ালি বাজার এলাকায় নছিমন ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৯ (ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নছিমনে থাকা তিনজন গরু ব্যবসায়ী আহত হন। তাদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তাদেরকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—ঝিকরগাছা বামন আলী গ্রামের মৃত ফকির মোল্লার ছেলে আক্কাস আলী এবং বালিখোলা গ্রামের হযরত আলীর ছেলে ইকবাল হোসেন। এর মধ্যে ইকবাল হোসেনের অবস্থা কিছুটা গুরুতর। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা জানান, বেনাপোল থেকে যশোরমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নছিমনের মুখোমুখি ধাক্কা লাগে। এসময় প্রচণ্ড শব্দ হয় এবং দুই যানবাহনই দ্রুতগতি ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন, তবে তিনি আগেই ঘটনাস্থল থেকে চলে যান। তার পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে ঝিকরগাছা থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ আবু সাইদ বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর