1
2
| প্রকাশের তারিখঃ ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কালীগঞ্জে লম্পটের কোপে গৃহবধূর কাপড় ছিঁড়ে গেল, শিশুকন্যাও রেহাই পেল না
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
কালীগঞ্জে লম্পটের কোপে গৃহবধূর কাপড় ছিঁড়ে গেল, শিশুকন্যাও রেহাই পেল না
_____________________________
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ও ভিডিও ধারণে বাধা দেওয়াকে কেন্দ্র করে আকলিমা খাতুন নামে ১ গৃহবধূ ও তার শিশু সন্তান জান্নাতুলকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে শাহাদাত হোসেন নামে এক লম্পট। ঘটনাটি ঘটেছে রবিবার (৭ নভেম্বর )বেলা সাড়ে ৮ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামে। গুরুতর আহত ঐ গৃহবধূ ও তার শিশু সন্তানকে ঐ দিন সকাল ১০ টার দিকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত গৃহবধূ আকলিমা খাতুন ও শিশু কন্যা জান্নাতুল উপজেলার পারুলগাছা গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী ও কন্যা।
হাসপাতালে ভর্তি গৃহবধূ ও স্বামী জামাল উদ্দিন, ভগ্নিপতি রেজাউল ইসলাম ভাবি নুরজাহান এ প্রতিনিধিকে জানান জমিজমা সংক্রান্ত মামলা ও পূর্ব বিরোধ কে কেন্দ্র করে পারুলগাছা গ্রামের মৃত আক্কাস গাজীর পুত্র শাহাদাত গাজী (৫০) দীর্ঘদিন ১ সন্তানের জননী গৃহবধূ আকলিমাকে কুপ্রস্তাব ও যৌন হয়রানির চেষ্টা চালিয়ে আসছিল। প্রথমে ঐ ভুক্তভোগী গৃহবধূ লাজ লজ্জায় কাউকে কিছু না বললেও পরে বিষয়টি স্বামীকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে লম্পট জামাল রবিবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে ঐ গৃহবধূ পাশের ক্ষেতে ছাগল বাঁধতে যাওয়ার পথে কু-প্রস্তাব দিয়ে যৌন হারানির চেষ্টা ও ভিডিও করতে থাকে। ঐ সময় ভিডিও ধারণে বাধা দেওয়ায় বেধড়ক পিটিয়ে ও কাপড় চোপড় ছিড়ে রক্তাক্ত জখম করে। ঐ সময় তার শিশু কন্যা মায়ের ডাক চিৎকারে বাঁচাতে ছুটে আসলে তাকেও পিটিয়ে জখম করে।
পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আফসার উদ্দিন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান ঘটনাটি তারা জেনেছে বিষয়টির জন্য তারা আইনানুগ ব্যবস্থার কথা বলেছেন।
হাফিজুর রহমান
কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর