1
2
| প্রকাশের তারিখঃ ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কাহারোলে জামায়াতের প্রার্থীর গণসংযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
কাহারোলে জামায়াতের প্রার্থীর গণসংযোগ
______________________________
দিনাজপুরের কাহারোল উপজেলায় জামায়াতের এম পি পদ প্রার্থীর গণসংযোগ। ৯ ডিসেম্বর ২০২৫ ইং সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর -০১ আসনের এম পি পদ প্রার্থী মোঃ মতিউর রহমান কাহারোল উপজেলার সদরে কাহারোল বাজারে বিভিন্ন পেশাজীবি, ব্যবসায়িক,শিক্ষক,অটোরিকশা ভ্যান চালক ও খেটে-খাওয়া মানুষের সাথে মতবিনিময় ও গন সংযোগ করেন। গণসংযোগ কালে তিনি জনগণের নিকট হতে দোয়া ও ভোট চান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম সহ জামাত, যুব সমাজ ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে জামায়াতের এম পি পদ প্রার্থী মোঃ মতিউর রহমান কাহারোল বাজার আম তলা মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সুকুমার রায়
কাহারোল, দিনাজপুর
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর