1
2
| প্রকাশের তারিখঃ ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে পরিণত করেছে — ভিপি সাদিক কায়েম
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে পরিণত করেছে — ভিপি সাদিক কায়েম
_____________________________
জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজ আজ দেশগঠনের কার্যকর ম্যানপাওয়ারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভিপি সাকিক কায়েম। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার তরুণদের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেও জুলাই বিপ্লব প্রমাণ করেছে—তরুণরাই পরিবর্তনের মূল চালিকা শক্তি।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় ঠাকুরগাঁও–বীরগঞ্জ বাসস্ট্যান্ডে বীরগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,
“তরুণরা দেখিয়ে দিয়েছে কিভাবে সামাজিক বৈষম্য, আধিপত্যবাদ ও নানা ধরনের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হয়। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে জাতিকে সঠিক পথ দেখিয়েছে।”
শহীদদের প্রতি শ্রদ্ধা
সভা শুরুর আগে তিনি ’৬৯-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবের সকল শহীদের স্মরণ করেন। বিশেষ করে উত্তরাঞ্চলের শহীদ আবু সাঈদকে “শহীদের ইমাম” হিসেবে উল্লেখ করেন।
এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে “আপসহীন নেত্রী” আখ্যা দিয়ে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
উন্নয়নের প্রতিশ্রুতি
দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মোঃ মতিউর রহমান জনসভায় বলেন, নির্বাচিত হলে—
একটি ইপিজেড স্থাপন,
একটি মা ও শিশু হাসপাতাল নির্মাণ,
এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করবেন।
অন্যান্য বক্তারা
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ শিবগা,
দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকিরুল ইসলাম,
জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ শহিদুল ইসলাম খোকন,
-সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা প্রতিনিধি,
কাহারোল, দিনাজপুর:
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর