1
2
| প্রকাশের তারিখঃ ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
চট্টগ্রাম মহানগরীতে প্রায় সব থানার 'ওসি' পদে রদবদল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
চট্টগ্রাম মহানগরীতে প্রায় সব থানার 'ওসি' পদে রদবদল
___________________________
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন ১৬ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে ব্যাপক রদবদল করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদলের তালিকা প্রকাশ করা হয়।
আদেশ অনুযায়ী—
কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম যাচ্ছেন পাঁচলাইশ মডেল থানায়।
সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিমকে বন্দর থানায় বদলি করা হয়েছে।
বাকলিয়া থানার ওসি মো. আফতাব উদ্দিন যাচ্ছেন কোতোয়ালী থানায়। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে পাঠানো হয়েছে বাকলিয়া থানায়।
চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবির বদলি হয়েছেন বায়েজিদ বোস্তামী থানায়।
খুলশী থানার ওসি শাহীনুর আলম যাচ্ছেন কর্ণফুলী থানায়।
ডবলমুরিং থানার ওসি মো. বাবুল আজাদকে পাঠানো হয়েছে চকবাজার থানায়। হালিশহর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছার নিয়োগ পেয়েছেন পাহাড়তলী থানায়।
আকবরশাহ থানার ওসি মো. আরিফুর রহমানকে দেওয়া হয়েছে সদরঘাট থানা।
পাহাড়তলী থানার ওসি মো. জামির হোসেন জিয়া যাচ্ছেন ডবলমুরিং থানায়।
কর্ণফুলী থানার ওসি মো. জাহেদুল ইসলাম বদলি হয়েছেন খুলশী থানায়।
বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদ যাচ্ছেন পতেঙ্গা থানায়।
চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সংযুক্ত করা হয়েছে সিটিএসবিতে (নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে)।
রদবদলের এ তালিকায় ইপিজেড থানায় নতুন ওসি নিয়োগ এখনো হয়নি বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর ও জনসংযোগ) আমিনুর রশিদ বলেন,
‘নির্দেশনাটি সঠিক। প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং নগরীর নিরাপত্তা আরও সুশৃঙ্খল করতে এই রদবদল করা হয়েছে। জনস্বার্থে এটি অবিলম্বে কার্যকর হবে।’
এনামুল হক রাশেদী,
চট্টগ্রাম প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর