1
2
| প্রকাশের তারিখঃ ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
চট্টগ্রাম বিমানবন্দরে পরিত্যক্ত লাগেজে ৮০০ কার্টুন মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
চট্টগ্রাম বিমানবন্দরে পরিত্যক্ত লাগেজে ৮০০ কার্টুন মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ
__________________________
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার থেকে পরিত্যক্ত ছয়টি লাগেজে পাওয়া গেছে ৮০০ কার্টুন বিদেশি সিগারেট। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এসব সিগারেট জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, লাগেজগুলোর মালিকানা পাওয়া না যাওয়ায় পরিত্যক্ত মালামাল হিসেবে ৮০০ কার্টুন ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে। এসব সিগারেট থেকে প্রায় ৯০ লাখ টাকা রাজস্ব আদায় হবে।
কাস্টমস সূত্র জানায়, বিদেশি সিগারেট সাধারণ আমদানি ও বন্ডেড ওয়্যারহাউস—এই দুই পদ্ধতিতে দেশে আনার সুযোগ রয়েছে। সাধারণ আমদানিতে উচ্চ শুল্ক-কর পরিশোধ করতে হয়, আর বন্ডেড সুবিধায় নির্দিষ্ট পরিমাণ আমদানি শুল্কমুক্তভাবে করা যায়। বৈধভাবে সিগারেট আমদানিতে ৬০২ শতাংশ শুল্ক-কর পরিশোধের বিধান থাকলেও বাস্তবে এ পথে আমদানির নজির নেই। বন্ডেড ওয়্যারহাউসগুলো সামান্য পরিমাণে সিগারেট আমদানি করলেও বিমানবন্দরের মাধ্যমে মিথ্যা ঘোষণা দিয়ে অবৈধভাবে ইজি ও মন্ডসহ বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট আনার প্রবণতা বাড়ছে।
এনামুল হক রাশেদী,
চট্টগ্রাম প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর