1
2
| প্রকাশের তারিখঃ ০৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পীরগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
পীরগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
____________________________
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অপরাধে সাত জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ ঘোষণা করেন।
এর আগে সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদের নেতৃত্বে একটি টিম পীরগঞ্জ উপজেলার সেনুয়া নাপিতপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবন ও বিক্রির সময় ৭ জনকে আটক করা হয়। এসময় ৩০টি টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
দুপুরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মাদক ব্যবসার দায়ে জয় ও সুজন নামে দুই যুবককে ৬ মাস করে কারাদণ্ড দেন।
এছাড়া মাদক সেবনের অভিযোগে নয়ন, স্বপন, আশরাফুল, সোহরাব ও ডলারকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৪০০ টাকা করে জরিমানা করা হয়।
দণ্ডাদেশ ঘোষণার পর তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মোঃ আসাদুজ্জামান,
ঠাকুরগাঁও প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর